বরিশালের গৌরনদী উপজেলায় গ্রাম পুলিশদের মধ্যে পরিচয়পত্র বিতরণ
গৌরনদী(বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার সাত ইউনিয়নের গ্রাম পুলিশদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে গ্রাম পুলিশদের নিয়ে সভা শেষে ৫৫ জন গ্রাম পুলিশদের হাতে পরিচয়পত্র তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. আবু আবদুল্লাহ খান।
পরিচয়পত্র পাওয়া একাধিক গ্রাম পুলিশ জানিয়েছেন, দীর্ঘ বছর গ্রাম পর্যায়ে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করলেও আমাদের কোন পরিচয়পত্র ছিলোনা। ইউএনও স্যার আমাদের হাতে পরিচয়পত্র তুলে দেওয়ায় আমরা আনন্দিত।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু আবদুল্লাহ খান বলেন, গ্রামপুলিশ সদস্যদের পরিচয়পত্র না থাকায় বিভিন্ন সময় তারা নানাবিধ সমস্যার মধ্যে পরেন। সে জন্য সাত ইউনিয়নের গ্রাম পুলিশদের মধ্যে পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।




















































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































